কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ও গজনবীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের প্রায় ৩০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার উজানগ্রাম ও গজনবীপুরসহ মোট ছয়টি গ্রাম নিয়ে দুটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। শনিবার সকালে গজনবীপুর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে প্রথমে সংঘর্ষ শুরু হয়। পরে তা দ্রুত উজানগ্রাম এলাকাতেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, উজান গ্রাম ও গজনবীপুর এলাকায় গোষ্ঠীগত দ্বন্দ্বে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সারাদিন ওই এলাকায় সেনাবাহিনীর টহল দল উপস্থিত ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 























