ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন গ্রেপ্তার: অবৈধ মজুত ও বিক্রির অভিযোগ

নোয়াখালী সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার করেছে। এই ঘটনায় একটি ভাউচার গাড়ি এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক নাছির উদ্দিন (৪৭), শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তাদের সকলের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশে এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে খবর পায় যে, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল এবং একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিন উদ্দিন শনিবার সন্ধ্যা ৬টার সময় জানান, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন গ্রেপ্তার: অবৈধ মজুত ও বিক্রির অভিযোগ

আপডেট সময় : ০৯:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬