ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

তানোরে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এমপি’র উদ্যোগ

ধান ও আলু ফসলের বিশেষ এলাকা হিসেবে পরিচিত রাজশাহীর তানোর উপজেলায় সার সংকট এবং অবৈধ মজুত করে অতিরিক্ত মূল্য আদায়ের ঘটনা প্রায় প্রতি বছরই কৃষকদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এই সব ঘটনা প্রতিরোধে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তানোরের বিসিআইসি ও বিএডিসির সার ডিলাররা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক (পিপি) ড. মো. আব্দুল মজিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কোনো ডিলার যাতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে মজুতদারি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। প্রান্তিক কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সময়মতো সার পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বিসিআইসির ২২ জন ও বিএডিসি ৯ জন সার ডিলার, প্রান্তিক কৃষক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

তানোরে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এমপি’র উদ্যোগ

আপডেট সময় : ০৭:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬