ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে ৫৩ সদস্যবিশিষ্ট ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নবগঠিত এই কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন এবং মুনা হাফসা। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মঞ্জিলা ঝুমা, এবং যুগ্ম সদস্যসচিব হয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি এবং ইসরাত জাহান বিন্দু। যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী এবং নাদিয়া ইসলাম মিম। এছাড়াও কমিটিতে রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তারসহ আরও ৩০ জনকে সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট সময় : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬