ইরান আংশিকভাবে নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তারা তাদের ভূখণ্ডের পূর্বাঞ্চল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কিছু বিমানবন্দরও স্থানীয় সময় সকাল ৭টা থেকে পুনরায় চালু করা হয়েছে।
তবে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, আকাশসীমা খোলার তিন ঘণ্টারও বেশি সময় পর কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরানের আকাশপথ ব্যবহার করেনি। এছাড়া, অনেক ফ্লাইটই দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশসীমা এড়িয়ে গেছে।
রিপোর্টারের নাম 




















