ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এনসিপিতে যোগদানের তথ্য ভিত্তিহীন ও গুজব: রুমিন ফারহানা

নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি স্পষ্ট করেন যে, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন দল তাকে যোগ দেওয়ার প্রস্তাব দিলেও তিনি নিজের রাজনৈতিক আদর্শে অটল রয়েছেন বলে জানান।

রুমিন ফারহানা বলেন, কেবল সংসদে কথা বলার সুযোগ পাওয়ার জন্য তিনি কোনো জোটে যোগ দেবেন না। তার মতে, কথা বলার জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে, তবে আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি করা তার পক্ষে সম্ভব নয়। তিনি আরও জানান, এনসিপির পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

এনসিপিতে যোগদানের তথ্য ভিত্তিহীন ও গুজব: রুমিন ফারহানা

আপডেট সময় : ০১:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬