ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাজনৈতিক শিষ্টাচার ও সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি এবি পার্টির

রাজনীতিতে প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ, কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার এবং উগ্র সহিংস কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই আহ্বান জানান। সম্প্রতি একটি রাজনৈতিক দলের মুখপাত্রের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এবং রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় সৌজন্যের সীমা লঙ্ঘন করে বক্তব্য দেন, যা পরে সংঘাতের রূপ নেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাদের পরিবার ও সন্তানদের নিয়ে এআই জেনারেটেড নোংরা সংবাদ এবং গুজব ছড়ানোর এক অশুভ প্রতিযোগিতা চলছে। এবি পার্টির মতে, এ ধরনের অশালীন তৎপরতা সুস্থ রাজনীতির অন্তরায়।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ভিন্নমত দমনে ‘মব’ সৃষ্টি করা বা বাসভবনের সামনে ভয়ভীতি প্রদর্শন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পঞ্চগড়ে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনাকে তিনি উগ্র প্রতিক্রিয়াশীলতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি সকল পক্ষকে অরাজনৈতিক ভাষা ও সহিংসতা থেকে দূরে থাকার অনুরোধ জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

রাজনৈতিক শিষ্টাচার ও সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি এবি পার্টির

আপডেট সময় : ১১:৫৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬