ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে নতুন ‘নিরাপত্তা ফি’ আরোপের পরিকল্পনা করছে ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করার কথা ভাবছে ইরান। তেহরান জানিয়েছে, তারা প্রচলিত কোনো ফি আরোপ না করলেও প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে বিশেষ ধরনের সার্ভিস চার্জ বা ফি নির্ধারণ করতে পারে। বর্তমানে ইরানের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি খসড়া আইন নিয়ে আলোচনা চলছে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ইরান কর্তৃপক্ষের সাথে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক করা হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই পথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তবে বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজগুলো নির্দিষ্ট নিয়ম মেনে চলাচল করতে পারবে।

ইরান স্পষ্ট করে দিয়েছে যে, এই প্রণালির নিরাপত্তা ও পরিচালনার ক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ বা ভূমিকা মেনে নেবে না। সমুদ্রপথের এই গুরুত্বপূর্ণ রুটটি নিয়ে ইরানের এমন কঠোর অবস্থান বিশ্ব বাণিজ্যে এবং আঞ্চলিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে ১% ফি, গ্রাহক নয় দেবেন দোকানদার

হরমুজ প্রণালিতে নতুন ‘নিরাপত্তা ফি’ আরোপের পরিকল্পনা করছে ইরান

আপডেট সময় : ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬