ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ইরানের কর্মকর্তাদের ঘোষণার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ব্রেন্ট ক্রুড এবং ইউএস অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। দিনের শেষে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৯.১ শতাংশ কমে ৯০ ডলার ৩৮ সেন্টে স্থির হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জারি রেখেছে ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত জ্বালানি তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আপডেট সময় : ১০:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬