রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ছাত্রদল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজের ছাত্রদল শাখার দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
শাস্তিপ্রাপ্তরা হলেন—কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেরাব হোসেন নাহিদ এবং প্রাথমিক সদস্য জীবন আহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল চলাকালীন ছবি তুলতে গেলে ডেইলি ক্যাম্পাস ও সোনালী নিউজের দুই প্রতিনিধি হামলার শিকার হন। হামলাকারীরা সাংবাদিকদের মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনার প্রেক্ষিতেই কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করল।
রিপোর্টারের নাম 
























