ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জ্বালানি সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে ‘লুকোচুরি’র অভিযোগ ডা. ইরানের

দেশে চলমান জ্বালানি তেলের তীব্র সংকট নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, তেলের পাম্পগুলোতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়লেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ডেমরায় আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তাফিজুর রহমান ইরান দাবি করেন, সংসদে জ্বালানি সংকটের কথা অস্বীকার করা হলেও বাস্তবে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বিশেষ করে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।

সভায় বক্তারা অবিলম্বে জ্বালানি খাতের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার এবং সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। আসন্ন দলীয় কাউন্সিল সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভাটি শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

জ্বালানি সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে ‘লুকোচুরি’র অভিযোগ ডা. ইরানের

আপডেট সময় : ১১:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬