ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতপন্থী আইনজীবীদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীরা। আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠাতব্য এই নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তা নিয়ে তারা গভীর সংশয় প্রকাশ করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর জজকোর্ট এলাকায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলা হয়।

সমাবেশে জামায়াতপন্থী আইনজীবীরা দাবি করেন, নির্বাচন কমিশন গঠনে চরম পক্ষপাতিত্ব করা হয়েছে। নিয়মানুযায়ী দুই প্যানেলের সমান প্রতিনিধি নিয়ে কমিশন গঠনের কথা থাকলেও শুধুমাত্র বিএনপি সমর্থিত আইনজীবীদের দিয়ে তা গঠন করা হয়েছে। এর ফলে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হচ্ছে না বলে তারা অভিযোগ করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা না হয় এবং কমিশনের পক্ষপাতমূলক আচরণ বন্ধ না হয়, তবে আইনজীবীরা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে বাধ্য হবেন। অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। এছাড়া আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের প্রার্থীরাও এতে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতপন্থী আইনজীবীদের

আপডেট সময় : ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬