নেত্রকোণার পূর্বধলায় বাড়ির পেছনের পুকুরে ডুবে বাবর আজম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু বাবর আজম ওই গ্রামের শামীম মিয়ার সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পেছনে থাকা পুকুরে পড়ে যায় শিশুটি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে বাবরকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবরটি পুলিশ অবগত হয়েছে। পরিবারের অসতর্কতায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























