ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সিলেটে জরুরি মেরামত কাজ: শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সিলেট মহানগরীর উন্নয়ন ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (১৮ এপ্রিল) বিস্তীর্ণ এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার কথা জানিয়েছে।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতায় ট্রান্সফরমার মেরামত ও সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ চলবে। এই সময়ের মধ্যে শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে।

বিদ্যুৎহীন থাকার তালিকায় থাকা এলাকাগুলো হলো—চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের ধৈর্য ধারণ ও সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

সিলেটে জরুরি মেরামত কাজ: শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপডেট সময় : ০৮:৪৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬