ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিগত ৫৫ বছর স্বাধীনতার ঘোষণাপত্রের পরিপন্থী পথে চলেছে দেশ: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশ রাষ্ট্র গত ৫৫ বছর ধরে তার জন্মের মূল ভিত্তি তথা স্বাধীনতার ঘোষণাপত্রের আদর্শের বিপরীতে পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পরিষদের এক সভায় এই প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে অঙ্গীকার নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছিল, বাস্তবে তার পরিবর্তে চরম অসাম্য, মানবিক বিপর্যয় এবং নিপীড়নমূলক ব্যবস্থা জেঁকে বসেছে।

গৃহীত প্রস্তাবে ১৯৭১ সালের মেহেরপুরের আম্রকাননে গঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, ওই সরকার এবং স্বাধীনতার ঘোষণাপত্র ছিল আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ন্যায্যতা ও দিকনির্দেশনা। তবে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র সেই আদর্শিক পথ থেকে বিচ্যুত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং নতুন সরকার গঠনের পর রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তনের একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, নতুন সরকারকে নিয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা থাকলেও গত দুই মাসে সেই আশার প্রতিফলন সব ক্ষেত্রে দেখা যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তনের ধীরগতি দেশবাসীকে আশাহত করছে। সভায় রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান ও আবু হাসান টিপুসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

বিগত ৫৫ বছর স্বাধীনতার ঘোষণাপত্রের পরিপন্থী পথে চলেছে দেশ: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আপডেট সময় : ০৮:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬