ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইউটিউব শর্টস বন্ধ করার সুবিধা চালু, এখন আর দেখতে হবে না অনাকাঙ্ক্ষিত ভিডিও

ইউটিউব ব্যবহারকারীদের জন্য একটি নতুন এবং অত্যন্ত প্রয়োজনীয় ফিচার চালু করেছে। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে তাদের ফিড থেকে ইউটিউব শর্টস-এর মতো ছোট আকারের ভিডিও সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারবেন। নতুন আপডেটের মাধ্যমে প্ল্যাটফর্মটি ‘শর্টস ফিড লিমিট’ অপশনে শূন্য মিনিটে সেট করার সুবিধা দিয়েছে, যার ফলে মোবাইল অ্যাপে আর শর্টস দেখা যাবে না।

এর আগে, গত বছরের অক্টোবরে ইউটিউব এই ফিচারটি চালু করেছিল, তবে তখন সর্বনিম্ন সময়সীমা ছিল ১৫ মিনিট। নির্ধারিত সময় শেষে ব্যবহারকারীদের বিরতি নেওয়ার জন্য একটি নোটিফিকেশন দেখানো হতো। সম্প্রতি নতুন আপডেটে এই সীমা বাড়িয়ে ব্যবহারকারীদের জন্য ‘০ মিনিট’ অপশন যুক্ত করা হয়েছে, যা শর্টস পুরোপুরি বন্ধ করার সুযোগ তৈরি করেছে।

ইউটিউব জানিয়েছে, এই ফিচারটি মূলত অভিভাবক নিয়ন্ত্রণের অংশ হিসেবে চালু করা হয়েছিল, তবে এখন এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। সেটিংস পরিবর্তন করার পর কিছু ক্ষেত্রে ‘স্ক্রোলিং ইজ পজড বাট ইউ মে স্টিল সি ইনডিভিজুয়াল শর্টস’ অর্থাৎ স্ক্রলিং বন্ধ থাকলেও কিছু শর্টস দেখা যেতে পারে।

এই ফিচারটি চালু করার জন্য মোবাইল ইউটিউব অ্যাপে গিয়ে সেটিংস > টাইম ম্যানেজমেন্ট > ডেইলি লিমিট > শর্টস ফিড লিমিট অপশনে যেতে হবে। সেখানে ব্যবহারকারী চাইলে ০ মিনিট নির্বাচন করে শর্টস বন্ধ করতে পারবেন। এছাড়াও, ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করতে পারবেন; সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত শর্টস ব্যবহারের অপশন রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা: হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে

ইউটিউব শর্টস বন্ধ করার সুবিধা চালু, এখন আর দেখতে হবে না অনাকাঙ্ক্ষিত ভিডিও

আপডেট সময় : ০৩:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬