বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ত্যাগ আর কোনো দল স্বীকার করেনি। তিনি বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে অসংখ্য নেতাকর্মী রাজপথে জীবন ও রক্ত দিয়েছে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত হজ্জ যাত্রীদের গাইডলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের দাবি আদায়ের আন্দোলনে শাহাদাতের তামান্না লালন করেই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন। তিনি আরও বলেন, অস্ত্র ও পেশি শক্তি দিয়ে মানুষকে দমিয়ে রাখা যায় না, যাবে না। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তারা ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানী করলে জাতি তাদের ক্ষমা করবে না।
ছাত্র-জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের রায় মেনে জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করতে হবে। জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সুযোগ দেওয়া হবে না। এসময় তিনি হজ্জ যাত্রীদের কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা আল্লাহর পবিত্র ঘরে গিয়ে দোয়া করবেন যাতে বাংলাদেশে দ্বীন কায়েমের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হয়। তিনি বলেন, ইসলামী শাসন ব্যবস্থা ব্যতিত অন্য যত তন্ত্রমন্ত্র আছে সবগুলোই স্বৈরতন্ত্র। ফলে ক্ষমতাসীন দল ও ব্যক্তি স্বৈরাচার রূপে আবির্ভূত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহ হজ্জ ফরজ করেছেন। হজ্জ যেমন ফরজ, একইভাবে জমিনে দ্বীন কায়েম করাও ফরজ। হজ্জের নির্দেশ যেমন কুরআন এবং হাদিসে রয়েছে, একইভাবে দ্বীন কায়েমের নির্দেশও কুরআন এবং হাদিসে রয়েছে। মুমিন ব্যক্তি কোনো ফরজ বিধান বাদ দিতে পারে না। ঈমান আনার সঙ্গে সঙ্গে নামাজ, রোজা, যাকাত, হজ্জের মতো অন্য সকল ফরজ বিধান সমানভাবে গুরুত্ব দিয়ে পালন করতে হবে। কোন অবস্থাতেই ফরজ বিধান এড়িয়ে যাওয়া যাবে না। তিনি আরও বলেন, এমপি বা মন্ত্রী হওয়া সফলতা নয়। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করাই হচ্ছে সফলতা। জান্নাত লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর আল্লাহর সন্তুষ্টি…
রিপোর্টারের নাম 

























