ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মহেশপুর সীমান্তে ইছামতি নদী থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতি নদী থেকে তিন দিনের ব্যবধানে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পাড়ে স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পরে জিরো পয়েন্ট থেকে প্রায় ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহের পকেটে থাকা পাসপোর্ট অনুযায়ী নিহতের নাম রাতিকান্ত জয়ধর (৪৬), যিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। তবে পাসপোর্টের তথ্যের সঙ্গে মরদেহের পরিচয় নিশ্চিত হতে পুলিশ অধিকতর যাচাই-বাছাই করছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল একই এলাকা থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। মাত্র তিন দিনের ব্যবধানে সীমান্ত এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

মহেশপুর সীমান্তে ইছামতি নদী থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬