ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও নৌপথ সুরক্ষায় প্রস্তুত ইউরোপ: ফ্রান্স

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে নিরাপদ রাখতে এবং মাইন অপসারণে ইউরোপীয় দেশগুলোর সক্ষমতার কথা পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানিয়েছেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ফ্রান্সসহ ইউরোপের দেশগুলো এই কৌশলগত জলপথে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে এবং সম্ভাব্য মাইন অপসারণে পুরোপুরি প্রস্তুত।

টিএফ১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী বলেন, হরমুজ প্রণালি দিয়ে অবাধে নৌচলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মিত্ররা কতটা তৎপর, তা প্রমাণের লক্ষ্যেই প্যারিসে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে জলপথটি খুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথেই সরবরাহ করা হয়। তাই এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও নৌপথ সুরক্ষায় প্রস্তুত ইউরোপ: ফ্রান্স

আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬