ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে বহুজাতিক বাহিনীর পরিকল্পনা মাখোঁ ও স্টারমারের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও অবাধ চলাচল নিশ্চিতে একটি বহুজাতিক বাহিনী গঠনের পরিকল্পনা করছে ইউরোপের মিত্র দেশগুলো। শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে এই গুরুত্বপূর্ণ নৌপথে অবরোধের আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়াচ্ছে। ইউরোপীয় নেতারা মনে করছেন, এই পরিস্থিতির উন্নতি না হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে নেতারা সমুদ্রপথে পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার আহ্বান জানান। এলিসি প্রাসাদ সূত্রে জানা গেছে, পরিস্থিতি অনুকূলে এলে একটি প্রতিরক্ষামূলক সামরিক মিশন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা মূলত যুদ্ধ পরবর্তী সময়ে কার্যকর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে বহুজাতিক বাহিনীর পরিকল্পনা মাখোঁ ও স্টারমারের

আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬