মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো ও উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থার প্রধান ফাতিহ বিরোল সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান। তিনি উল্লেখ করেন, ইরান ও সংশ্লিষ্ট অঞ্চলে চলমান সংঘাতের ফলে জ্বালানি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা কাটিয়ে ওঠা সময়সাপেক্ষ।
আইইএ প্রধানের মতে, দেশভেদে এই পুনরুদ্ধার প্রক্রিয়ায় ভিন্নতা থাকবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, সৌদি আরবের তুলনায় ইরাকের জ্বালানি উৎপাদন ব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে অনেক বেশি সময় লাগবে। সামগ্রিকভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও স্থিতিশীলতা নিশ্চিতে এই দুই বছর অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 






















