ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পদ্মায় ধরা পড়ল বিশাল দুই কাতল, দৌলতদিয়ায় লাখ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়েছে বিশাল আকৃতির দুটি কাতল মাছ। শুক্রবার ভোরে স্থানীয় জেলে জীবন হালদার ও এরশাদ হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। এর মধ্যে একটির ওজন সাড়ে ২৮ কেজি এবং অন্যটির ওজন ১৮ কেজি। বিশাল এই মাছ দুটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

মাছ দুটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে আনা হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৯৫ হাজার ১০০ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি সামান্য লাভে ৯৯ হাজার ৭৫০ টাকায় কুষ্টিয়ার এক প্রবাসীর কাছে মাছ দুটি বিক্রি করেন। পদ্মার বড় মাছের ব্যাপক চাহিদা থাকায় এমন চড়া দাম পাওয়া গেছে বলে জানান ব্যবসায়ীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র না বানানোর ২০ বছরের প্রস্তাব ইরানের: দাবি ট্রাম্পের

পদ্মায় ধরা পড়ল বিশাল দুই কাতল, দৌলতদিয়ায় লাখ টাকায় বিক্রি

আপডেট সময় : ০১:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬