ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান, ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি

লেবাননে কার্যকর হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, তেহরান শুরু থেকেই লেবাননসহ পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। তিনি এই যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন এবং লেবাননের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

বিবৃতিতে বাঘাই লেবাননের বাস্তুচ্যুত নাগরিকদের দ্রুত নিজ আবাসে ফেরার আহ্বান জানানোর পাশাপাশি দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহারের ওপর গুরুত্বারোপ করেন। তবে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি আগ্রাসন, দক্ষিণ লেবাননে তীব্র গোলাবর্ষণ

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান, ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ১২:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬