ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে ঘোষিত যুদ্ধবিরতিকে শান্তির জন্য এক ‘ঐতিহাসিক’ সুযোগ হিসেবে অভিহিত করেছেন। তবে, তিনি দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি। নেতানিয়াহু দাবি করেছেন যে, ইসরাইলে যেকোনো ধরনের আক্রমণ প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা লেবাননের একটি বর্ধিত নিরাপত্তা অঞ্চলে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, ‘আমরা সেখানেই আছি এবং আমরা এখান থেকে যাচ্ছি না।’ ইসরাইলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, তার প্রধান লক্ষ্য হলো হিজবুল্লাহকে নির্মূল করা। এর আগে তিনি দক্ষিণ লেবাননের লিতানি নদী পর্যন্ত অঞ্চল দখল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অন্যদিকে, লেবাননের পক্ষ থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত বাসিন্দাদের তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















