ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

চৌগাছায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় বজ্রপাতে আবু তাহের (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার আন্দুলিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার বজ্রপাতে ঝলসে যাওয়া লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের আন্দুলিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

নিহতের চাচা, মাদ্রাসা শিক্ষক বিল্লাল হুসাইন জানান, দুপুরে ঝড়-বৃষ্টির পর আবু তাহের তাঁর ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পরেই আবারও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে রাতে ধানক্ষেতের আইল থেকে তার বজ্রপাতে ঝলসে যাওয়া লাশ উদ্ধার করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে তার শরীরের বেশ খানিকটা অংশ ঝলসে গেছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

চৌগাছায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬