ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সংস্কার ইস্যুতে দলের অবস্থানের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিএনপির দলীয় অবস্থান এবং রাষ্ট্র সংস্কার ইস্যুতে দ্বিমত পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন পদত্যাগ করেছেন। জুলাই বিপ্লবের অঙ্গীকারের বিরোধিতা এবং সংস্কার প্রক্রিয়ায় দলের প্রশ্নবিদ্ধ ভূমিকার অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি। শেখ শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগপত্রে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্র আজ এক সংকটময় সময় পার করছে যেখানে শহীদদের আত্মত্যাগ যথাযথ মর্যাদা পাচ্ছে না।

তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের দ্বন্দ্বে জাতীয় স্বার্থ আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নে বিএনপির বর্তমান নীতি ও কার্যক্রমের সঙ্গে নিজের আদর্শগত অসামঞ্জস্যের কথা তিনি স্পষ্টভাবে জানান। শোভন জানান, প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিগত সরকারের আমলে নানা প্রতিকূলতা ও নির্যাতন সহ্য করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অবস্থান জনবিরোধী মনে হওয়ায় তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সংস্কার ইস্যুতে দলের অবস্থানের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

আপডেট সময় : ০১:৪৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬