ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগর উপজেলায় একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী গত কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার সকালে চন্দনগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাঁশবাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আমতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কার ইস্যুতে দলের অবস্থানের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬