ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল চেতনা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো পুনর্বহাল এবং গণভোটের রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, জনমতকে উপেক্ষা করা হলে দেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যৎ সংকট আরও ঘনীভূত হবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও গণভোটের রায় উপেক্ষা: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স। সভায় প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, সংস্কারের চেয়ে ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণের অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতের যে পথ তৈরি হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, জনমতকে উপেক্ষা করার কারণে সরকার ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। দ্রুততম সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। সভায় অন্য বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনমতের গুরুত্ব অপরিসীম। কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক রাষ্ট্রের স্বপ্ন দেখা হয়েছিল, তা পূরণে সরকারকে আরও আন্তরিক হতে হবে। অন্যথায় ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিপ্লব লক্ষ্যচ্যুত হতে পারে। সভায় সঞ্চালনা করেন আদিবা রহমান রিফা এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আবির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামী প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে কোটি টাকা আত্মসাৎ: সিআইডির জালে প্রতারক চক্রের সদস্য

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

আপডেট সময় : ১০:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬