ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজধানীর কদমতলীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী এলাকায় আলো (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শনিরআখড়া সংলগ্ন রায়েরবাগের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। নিহত আলো স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাসার অন্য পাশে থাকাকালীন আলো নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা রাসেল মিয়া পেশায় একজন গাড়িচালক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠিক কী কারণে ওই কিশোরী আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের একদলীয় শাসন ও ভিন্নমত দমনের অভিযোগ

রাজধানীর কদমতলীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬