ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইন্টারনেট ব্যবহারে শহর ও গ্রামের বৈষম্য ৩২ শতাংশ: বিবিএস জরিপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও শহর ও গ্রামের মানুষের মধ্যে ডিজিটাল বৈষম্য এখনো প্রকট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, শহরে ইন্টারনেট ব্যবহারের হার ৭৫ দশমিক ৭ শতাংশ হলেও গ্রামে তা মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ দুই অঞ্চলের মধ্যে ব্যবহারের ব্যবধান ৩২ শতাংশের বেশি। এছাড়া ব্যবহারকারীদের একটি বড় অংশের প্রযুক্তিগত দক্ষতা কেবল সাধারণ কাজের মধ্যেই সীমাবদ্ধ।

জরিপে আরও দেখা গেছে, ইন্টারনেটের উচ্চমূল্য ব্যবহারের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। জরিপে অংশগ্রহণকারী প্রায় ৪৩ শতাংশ মানুষ দাম বেশি হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহারে অনাগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া দেশের ৬৪ শতাংশ মানুষের নিজস্ব মোবাইল ফোন থাকলেও কম্পিউটার ব্যবহারের হার মাত্র ১১ শতাংশের মতো। অধিকাংশ ব্যবহারকারী মূলত সরকারি চাকরির তথ্য এবং খেলাধুলার সংবাদ অনুসন্ধানে ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামী প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে কোটি টাকা আত্মসাৎ: সিআইডির জালে প্রতারক চক্রের সদস্য

ইন্টারনেট ব্যবহারে শহর ও গ্রামের বৈষম্য ৩২ শতাংশ: বিবিএস জরিপ

আপডেট সময় : ১০:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬