বরেণ্য গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের কন্যা, জনপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ার সক্রিয় রাজনীতিতে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। বাবার রাজনৈতিক আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এই শিল্পী।
মনোনয়ন সংগ্রহের পর দিঠি আনোয়ার জানান, নির্বাচিত হলে তিনি দেশের সংস্কৃতি অঙ্গন থেকে অপসংস্কৃতি দূর করতে এবং শিল্পীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। বিশেষ করে রয়্যালটি সমস্যা সমাধান এবং ইউটিউব কনটেন্টের ক্ষেত্রে সেন্সরশিপ ব্যবস্থা প্রবর্তনের বিষয়ে তার বিশেষ পরিকল্পনা রয়েছে। এছাড়া শিল্পীদের রাজনৈতিক প্রতিহিংসার হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 























