ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লামার মাতামুহুরী নদীতে ডুবে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু, ৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামের এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল দীর্ঘ ৭ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করে। সায়েম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদল ভূঁইয়া বাড়ির মো. সায়েফ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়েম ও তার বন্ধুরা বৃহস্পতিবার সকালে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার একটি রিসোর্টে বেড়াতে আসেন। দুপুরে নদীর সাদাপাহাড় এলাকায় গোসল করতে নামলে পানির স্রোতে সায়েম তলিয়ে যান। তার নিখোঁজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

লামার মাতামুহুরী নদীতে ডুবে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু, ৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬