ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনে স্থান পরিবর্তনের আবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভোলা জেলায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালটি জেলা শহরের পরিবর্তে চরফ্যাশন উপজেলা অথবা জেলার মাঝামাঝি কোনো স্থানে স্থাপনের দাবি জানানো হয়েছে। দ্বীপ জেলা ভোলার প্রায় ২০ লাখ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই আবেদন জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

আবেদনে উল্লেখ করা হয়, ভোলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াত ও চিকিৎসাসেবা প্রাপ্তির সুবিধার্থে একটি কেন্দ্রীয় বা সহজলভ্য স্থানে হাসপাতালটি নির্মাণ করা জরুরি। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মেডিকেল কলেজ স্থাপনের দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। আবেদনকারীর মতে, জনগণের বৃহত্তর স্বার্থে এবং চিকিৎসাসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনে স্থান পরিবর্তনের আবেদন

আপডেট সময় : ০৯:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬