ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ডিজিটাল বৈষম্য: দেশে অর্ধেক নারী এখনো ইন্টারনেট সুবিধার বাইরে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অভাবনীয় অগ্রগতির মধ্যেও নারীদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য রয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশের প্রায় অর্ধেক নারী এখনও ইন্টারনেট সেবার আওতার বাইরে। মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ ইন্টারনেট ব্যবহার করলেও নারী ব্যবহারকারীর হার মাত্র ৫০ দশমিক ২ শতাংশ।

জরিপের তথ্য অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শহর ও গ্রামের ব্যবধানও বেশ প্রকট। শহরে যেখানে ৭৫ দশমিক ৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, গ্রামে সেই হার মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ। উচ্চমূল্যের কারণে ৪৬ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহারে অনাগ্রহ প্রকাশ করেছেন, যা ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। এছাড়া ডিজিটাল ডিভাইসের ব্যক্তিগত মালিকানায়ও পিছিয়ে রয়েছে বড় একটি অংশ।

বিবিএস জানায়, দেশের ৮৮ শতাংশের বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও ব্যক্তিগত মালিকানাধীন ফোন রয়েছে মাত্র ৬৪ শতাংশের কাছে। কম্পিউটারের ব্যবহার এখনও শহরকেন্দ্রিক এবং সীমিত পর্যায়ে রয়েছে। মূলত সরকারি চাকরির তথ্য অনুসন্ধান এবং বিনোদনের প্রয়োজনে মানুষ সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করছেন। এই ডিজিটাল ব্যবধান ঘোচানোকে টেকসই উন্নয়নের জন্য জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার দাবি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের

ডিজিটাল বৈষম্য: দেশে অর্ধেক নারী এখনো ইন্টারনেট সুবিধার বাইরে

আপডেট সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬