ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাউফলে পাঁচ নবজাতকের পরিবারের পাশে ড. মাসুদ এমপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় একই সঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের লালন-পালন নিয়ে দুশ্চিন্তায় থাকা এক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী গত ৬ অক্টোবর তিনটি ছেলে ও দুইটি মেয়ে সন্তানের জন্ম দেন। একসাথে পাঁচ সন্তানের ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল পরিবারটি।

অসহায় এই পরিবারটির খবর পেয়ে শুরু থেকেই ব্যক্তিগতভাবে খোঁজখবর নিচ্ছেন এবং নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করছেন ড. মাসুদ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তার পক্ষ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সোহেল হাওলাদারের বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম।

সন্তানদের বাবা সোহেল হাওলাদার জানান, একসাথে পাঁচ সন্তানের আগমনে আনন্দিত হলেও আর্থিক সংকটে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। এমন কঠিন সময়ে সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের এই সহায়তা তার পরিবারের জন্য বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। নেতৃবৃন্দ জানিয়েছেন, মানবিক দায়বদ্ধতা ও ইসলামী মূল্যবোধ থেকেই তারা এই পরিবারের পাশে আছেন এবং আগামীতেও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের একদলীয় শাসন ও ভিন্নমত দমনের অভিযোগ

বাউফলে পাঁচ নবজাতকের পরিবারের পাশে ড. মাসুদ এমপি

আপডেট সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬