ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ ভুয়া ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (৫১)। গত বুধবার রাজধানীর কোতোয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী এক নারীর স্বামী কারাগারে থাকা অবস্থায় প্রতারক চক্রটি ডিবি পুলিশ সেজে তার সঙ্গে যোগাযোগ করে। রিমান্ডে মারধরের ভয় দেখিয়ে এবং মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করা হয়। প্রতারকরা ভুক্তভোগীর স্বামীর কণ্ঠ নকল করে ফোনে কথা বলিয়ে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। পরে বিশ্বাস অর্জনের জন্য মালিবাগ সিআইডি অফিসের সামনে টাকা নিয়ে ডেকে এসএ পরিবহনের মাধ্যমে টাকা আদায় করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী অভিযোগ করলে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় জাবেদকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন বিধ্বস্ত

ডিবি পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬