ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ফসলি জমির মাটি চুরির অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, রেজা সুমন নামের ওই ব্যক্তি নিজেকে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নিয়ে যাচ্ছেন। এতে আবাদি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কলসকাঠী ইউনিয়নে বেশ কিছু স্থানে প্রায় ৫ থেকে ১২ ফুট গভীর গর্ত করে মাটি তোলা হচ্ছে, যার ফলে পার্শ্ববর্তী জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। ইতিপূর্বে নদী ও চরের মাটি কাটার দায়ে অভিযুক্ত এই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিকরা।

কৃষকরা জানিয়েছেন, মাটি কাটার ফলে উর্বরতা হারিয়ে যাচ্ছে এবং খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দিনের পাশাপাশি গভীর রাতেও ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। কৃষি জমির সুরক্ষা ও খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ফসলি জমির মাটি চুরির অভিযোগ

আপডেট সময় : ০৩:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬