ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শরীয়তপুরে ৪০০ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় খাদ্য কর্মকর্তা বদলি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর সদর উপজেলা খাদ্যগুদাম থেকে ৪০০ বস্তা সরকারি চাল পাচারের চেষ্টার অভিযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলমকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। বুধবার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এক আদেশে তাকে মুন্সীগঞ্জে বদলি করা হয়। গত সোমবার আংগারিয়া খাদ্যগুদাম থেকে ট্রাকে করে চাল সরিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা তা হাতেনাতে ধরে ফেলে।

ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয়রা তিন দফায় ট্রাকটি আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং চালগুলো জব্দ করে জেলা খাদ্যগুদামে সরিয়ে নেন। এই অনিয়মের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস

শরীয়তপুরে ৪০০ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় খাদ্য কর্মকর্তা বদলি

আপডেট সময় : ০১:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬