ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই প্রকৃত সন্ত্রাসী: ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বেসামরিক অবকাঠামো, বিশেষ করে স্কুল ও হাসপাতালে বর্বরোচিত হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং মানবিকতার চরম লঙ্ঘন। পেজেশকিয়ান ওয়াশিংটন এবং তেল আবিবকে বিশ্বের ‘প্রকৃত সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানবিক মূল্যবোধের তোয়াক্কা না করে তারা যখন-তখন নিরপরাধ মানুষকে হত্যা করছে, যা অত্যন্ত লজ্জাজনক। অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্র যদি সেখানে ‘পুলিশি’ ভূমিকা পালনের চেষ্টা করে, তবে তাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতা ইরান রাখে। বর্তমানে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চললেও এই অঞ্চলের পরিস্থিতি চরম উত্তপ্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই প্রকৃত সন্ত্রাসী: ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট সময় : ০১:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬