ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের হুমকির মুখেও অনড় পোপ, যুদ্ধের বিরুদ্ধে দিলেন কঠোর বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব ও আগ্রাসী আচরণের বিরুদ্ধে এক সাহসী অবস্থান নিয়েছেন। ইরানসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধের দামামা এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের সমালোচনা করে তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের হুমকি বা শক্তির প্রদর্শনীতে তিনি ভীত নন।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আয়োজিত এক প্রার্থনায় পোপ লিও চতুর্দশ বলেন, শান্তির ঈশ্বর কখনোই যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, কারণ তাদের হাত রক্তে রঞ্জিত। তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যথেষ্ট হয়েছে, এবার থামুন’। তিনি মনে করেন, প্রকৃত শক্তি মানুষের জীবন রক্ষা করার মধ্যে নিহিত, ধ্বংস করার মধ্যে নয়।

এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে পোপের এমন অবস্থানের বিপরীতে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে। পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভ্যাটিকানে নিযুক্ত মার্কিন দূতকে জানিয়েছেন যে, ওয়াশিংটনের সামরিক ক্ষমতা অসীম এবং চার্চের উচিত তাদের সমর্থন করা। তবে এ ধরনের চাপে নতি স্বীকার করতে রাজি নন পোপ। তিনি দৃঢ়তার সাথে জানিয়েছেন, সুসমাচারের সত্য প্রচার করাই তার প্রধান কাজ এবং তিনি সেই পথেই অবিচল থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস

ট্রাম্পের হুমকির মুখেও অনড় পোপ, যুদ্ধের বিরুদ্ধে দিলেন কঠোর বার্তা

আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬