ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আড়াইহাজারে শিক্ষক পরিবারকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে গভীর রাতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। একদল সশস্ত্র ডাকাত পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক লোকমান হোসেন জানান, রাত আনুমানিক ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তার দোতলা বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদের হাতে থাকা ধারালো অস্ত্রের মুখে তার স্ত্রী ও দুই মেয়েকে জিম্মি করা হয়। এরপর তারা পুরো বাড়িতে তাণ্ডব চালিয়ে আলমারি ও ড্রয়ার তছনছ করে। ডাকাত দল প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা এবং বেশ কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ডাকাতির সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

আড়াইহাজারে শিক্ষক পরিবারকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ০১:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬