ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাঁশখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে একটি চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন— লোহাগড়া থানার আমিরাবাদ মাস্টারপাড়ার শাহাদাত হোসেন ইরফান (৩৮) এবং চকরিয়া বরইতলীর শেখ আহমদ শেখাব (৩৮)। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, তল্লাশীকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এই ঘটনায় আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

বাঁশখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬