ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা, এনবিআর কর্তৃক সতর্কতা জারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছে বলে সতর্ক করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বরে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে এই প্রতারক চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। এনবিআরের নজরে এসেছে যে, এই চক্রটি এর আগেও একই ধরনের প্রতারণা করেছে।

এই পরিস্থিতিতে, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ জানিয়েছে এনবিআর। যেকোনো সন্দেহজনক যোগাযোগ বা তথ্যের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক সূচনা : তিন দেশের যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা, এনবিআর কর্তৃক সতর্কতা জারি

আপডেট সময় : ১০:৪৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬