ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ট্রাম্প শান্তিকামী তবে ইরানের হুমকি বরদাশত করবে না যুক্তরাষ্ট্র: স্টিফেন মিলার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন শান্তিকামী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের কোনো ধরনের হুমকি বা খবরদারি যুক্তরাষ্ট্র মেনে নেবে না। সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মিলার জানান, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। গত সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের মধ্যকার আলোচনা কোনো সুরাহা ছাড়াই শেষ হওয়ার পর ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেন ট্রাম্প। এই অবরোধ কতদিন চলবে সে বিষয়ে মিলার ইঙ্গিত দিয়েছেন যে, ইরান সঠিক পথে না ফিরলে এটি অনির্দিষ্টকাল ধরে চলতে পারে।

সামরিক পদক্ষেপের বিষয়ে উপদেষ্টা বলেন, একটি সুনির্দিষ্ট সামরিক অভিযানের মাধ্যমে ইরানের জ্বালানি অবকাঠামো দীর্ঘ মেয়াদে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে ওয়াশিংটন এখনই চরম কোনো পথে হাঁটতে চায় না। যুক্তরাষ্ট্র চায় ইরান আলোচনার মাধ্যমে একটি টেকসই চুক্তিতে আসুক। অন্যথায় প্রতিকূল পরিস্থিতির জন্য ইরানকেই দায়ভার নিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজকের খেলা: পর্তুগাল-ক্রোয়েশিয়া ও স্পেন-অস্ট্রিয়ার হাইভোল্টেজ লড়াই

ট্রাম্প শান্তিকামী তবে ইরানের হুমকি বরদাশত করবে না যুক্তরাষ্ট্র: স্টিফেন মিলার

আপডেট সময় : ১০:৪৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬