সৌদি আরবের জেদ্দায় এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত আলোচনা করেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জানা গেছে, আলোচনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে বর্তমানে পাকিস্তান ও ইরানের মধ্যকার কূটনৈতিক তৎপরতা এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক ইস্যুগুলো এই বৈঠকে গুরুত্বের সাথে স্থান পায়।
বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সৌদি যুবরাজ। এ সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সময়োপযোগী কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ও স্বীকৃতি জ্ঞাপন করেন।
রিপোর্টারের নাম 





















