ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ‘উসকানিমূলক’ তৎপরতা নিয়ে চীনকে ইরানের হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক ফোনালাপে তিনি এই উদ্বেগের কথা জানান। আরাগচি বলেন, এই অঞ্চলে মার্কিন উপস্থিতি স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি এবং এর ফলে পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

ইরানের সংবাদ সংস্থা ইসনার প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বর্তমান সংকটের মুখে ইরানি জনগণের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান সংঘাতের শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের জন্য তারা ইরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজকের খেলা: পর্তুগাল-ক্রোয়েশিয়া ও স্পেন-অস্ট্রিয়ার হাইভোল্টেজ লড়াই

যুক্তরাষ্ট্রের ‘উসকানিমূলক’ তৎপরতা নিয়ে চীনকে ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬