ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ অটোরিকশা চালক আটক: জব্দ মাদক ১ কোটি টাকার উপরে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অটোরিকশা চালক মো. রুবেলকে (২৫) আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হলে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক রুবেল টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। বিজিবি জানিয়েছে, মাদক পাচার রোধে তাদের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াল মাদ্রিদকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন

রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ অটোরিকশা চালক আটক: জব্দ মাদক ১ কোটি টাকার উপরে

আপডেট সময় : ০৯:৩৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬