ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইসরায়েলে বুলডোজার বিক্রি ঠেকাতে মার্কিন সিনেটে ‘ঐতিহাসিক’ ভোট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইসরায়েলের কাছে শক্তিশালী বুলডোজার বিক্রি বন্ধের লক্ষ্যে মার্কিন সিনেটে অনুষ্ঠিত একটি ভোটাভুটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন। যদিও শেষ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়েছে, তবে ইসরায়েলের প্রতি মার্কিন সিনেটরদের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে এই ভোটের মাধ্যমে।

তাহরির ইনস্টিটিউট ফর মিডল ইস্ট পলিসির নির্বাহী পরিচালক মাই এল-সাদানি জানান, গাজা, পশ্চিম তীর এবং লেবাননে বেসামরিক মানুষের জানমালের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে ক্যাটারপিলার ডি-৯ বুলডোজার বিক্রি বন্ধের পক্ষে ৪০ জন সিনেটর ভোট দিয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ২৭। এই উল্লেখযোগ্য বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন রাজনীতিতে ইসরায়েল ইস্যুতে বড় ধরনের পরিবর্তন আসছে।

বুলডোজারের পাশাপাশি ইসরায়েলের কাছে ১ হাজার পাউন্ডের বোমা বিক্রি ঠেকানোর একটি প্রস্তাবও তোলা হয়েছিল। সেই প্রস্তাবে ৩৬ জন সিনেটর সমর্থন জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, মার্কিন ভোটার ও প্রতিনিধিদের অবস্থানে এই পরিবর্তন ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিতে প্রভাব ফেলতে পারে। মার্কিন নীতিনির্ধারণী মহলে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে যে অস্বস্তি বাড়ছে, এই ভোটাভুটি তারই প্রতিফলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নিয়ে রাজনৈতিক শক্তি বাড়াচ্ছে এনসিপি

ইসরায়েলে বুলডোজার বিক্রি ঠেকাতে মার্কিন সিনেটে ‘ঐতিহাসিক’ ভোট

আপডেট সময় : ০৭:৩৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬