লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা ও সেনাদলের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহর লক্ষ্য করে তারা বেশ কিছু রকেট নিক্ষেপ করেছে।
দক্ষিণ লেবাননের বিন্ত জেবেইল এলাকায় ইসরাইলি বাহিনীর একটি সামরিক বুলডোজার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেখানে বর্তমানে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এছাড়া মায়স আল-জাবাল শহরের কেন্দ্রস্থলে ইসরাইলি বাহিনীর দুটি ট্যাংক ধ্বংস করার দাবিও করেছে হিজবুল্লাহ।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনের ওপর ব্যাপক রকেট ও গোলাবর্ষণ করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 


















