ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লেবানন ইস্যু বাদ দিয়ে কোনো যুদ্ধবিরতি নয়, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন যে, লেবাননকে অন্তর্ভুক্ত করে যে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব রয়েছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেটি মেনে চলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

গালিবাফ উল্লেখ করেন, লেবাননে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর যুদ্ধবিরতি নির্ভর করছে হিজবুল্লাহর দৃঢ় প্রতিরোধের ওপর। তার মতে, ইরান এবং ‘প্রতিরোধ অক্ষ’—যার মধ্যে হিজবুল্লাহ, হামাস ও হুথিরা রয়েছে—যুদ্ধ এবং শান্তি উভয় ক্ষেত্রেই একটি অভিন্ন শক্তি হিসেবে কাজ করে।

ইরানি এই নেতা আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে হলে ওয়াশিংটনকে তাদের একপেশে ইসরাইল-ঘেঁষা নীতি থেকে সরে আসতে হবে। যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান এই অঞ্চলের সংকটকে আরও ঘনীভূত করছে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া ও ইরানের তেলের ওপর দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

লেবানন ইস্যু বাদ দিয়ে কোনো যুদ্ধবিরতি নয়, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

আপডেট সময় : ০৪:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬